Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৭০ ছাড়াল

 VB  Desk

ভিবি ডেস্ক

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এখন পর্যন্ত মোট প্রাণহানির মধ্যে ৪৮ শতাংশ পুরুষ এবং ৫২ শতাংশ নারী।

বুলেটিনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১,৯০২ জন। এর মাধ্যমে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮,৩৬০ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯৮৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৮২,৩৩৫ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৪০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২১৬ জন, রাজশাহীতে ১০৫ জন, ময়মনসিংহে ৯৮ জন এবং রংপুর বিভাগে ৬৬ জন হাসপাতালে ভর্তি হন। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ