Views Bangladesh Logo

রাজধানীতে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুরের ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন মো. হিরা (৩৫), মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।

শ্রমিকরা জানান, সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ভালো ও খারাপ লোহা একসঙ্গে মেশানোর কারণে বয়লারে বিস্ফোরণ ঘটে এবং গলিত লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মানিক মিয়ার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরের ৪ থেকে ১১ শতাংশ পর্যন্ত পুড়েছে। মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হিরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ