Views Bangladesh Logo

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ