Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। তাদের মধ্যে ৮২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (৩ অক্টোবর) হাম পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৬৬৬ জনের হাম নিশ্চিত হয়েছে। এ ছাড়া ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনকে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এখন পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম—দুই শ্রেণি মিলিয়ে ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর সন্দেহজনক হাম বা হাম উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ২০ জনের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ