Views Bangladesh Logo

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

এর আগে রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ