Views Bangladesh Logo

মোহাম্মদপুরে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডের একটি সার্ভিসিং সেন্টারে গ্যাস লিকেজ থেকে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২ মার্চ) বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন— মো. তারেক (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১)।

উদ্ধারে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা আরমান জানান, সার্ভিসিং সেন্টারে রাখা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গাড়ির মালিক ও সেখানে উপস্থিত কর্মচারীরা দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুরে একটি প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি রাখা হয়েছে, যাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদের দগ্ধের মাত্রা ছিল ১ থেকে ৫ শতাংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ