Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে মালুক্কা সাগরে। শহরটিতে দুই লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৮ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি মালুক্কা সাগরে সংঘটিত হয়েছে।

সূত্র: এপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ