Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯১৫

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,০৩১ জন শিশু।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ৮১৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ জন শিশু । সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৯১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০ জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮১ জনের মধ্যে হামের মতো উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৯২৯ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৩,৭৭৮ জনে, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭,৯৩০ জন। এখন পর্যন্ত মোট ১,২৫,৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১,২০,৯১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ