Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতদের মধ্যে হামের উপসর্গে ৯০৯ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ