Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে ১ হাজার ২৩৫ শিশু শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৫ শিশুর। এ সময়ে সন্দেহজনক হামে সাত শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ শিশুর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে হাম শনাক্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ