৭ কলেজ শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সেইসঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।
রোববার সকাল ৯:৪৫ টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আন্দোলনের সংগঠকদের একজন নাইম হাওলাদার বলেন, ‘যদি আগামীকাল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নেয়া না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
এর আগে এই দাবিতে শনিবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।
৭ কলেজ বিষয়ে দুই দিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সরকারি কলেজের জন্য একটি বিশেষ ইউনিট থাকবে, তবে তাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত থাকবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে