Views Bangladesh Logo

বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ কর্মী আটক

রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিলের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সৈনিক ক্লাবসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং চারজন কিশোর।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বনানী থানা পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে ওই এলাকায় জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি মুখোশ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ