Views Bangladesh Logo

ছয়বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

ছয়বারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মোসলেম উদ্দিন মারা গেছেন। তিনি ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন মোসলেম উদ্দিন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে তিনি ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

পরিবার জানিয়েছে, ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে মরদেহ নিজ এলাকা ময়মনসিংহে নেওয়া হবে।

রোববার (৩ মে) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠ এবং স্থানীয় এতিমখানা মাঠে পৃথক জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ