Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় ফের ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার ফের ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টা ৫৪ মিনিটে দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে এই ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর সুমাত্রার অন্যতম প্রধান শহর পেমেতাংশিয়ান্তা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৮৩.২ কিলোমিটার।

শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন সকালে দেশটির পূর্বাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার আরেকটি তীব্র ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত ৪৭ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। সে সময় বেশ কিছু ঘরবাড়ি ও ভবন ধসে পড়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পেমেতাংশিয়ান্তার শহর থেকে পূর্বাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলের দূরত্ব প্রায় ২,৮০০ থেকে ২,৯০০ কিলোমিটার।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি, এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ