Views Bangladesh Logo

ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটির পরিসংখ্যানের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র।

এ ছাড়া হামলার সময় বেশ কিছু উদ্ধার ও ত্রাণবাহী যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। উদ্ধারকাজে নিয়োজিত থাকা অবস্থায় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে সংঘাত চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ