৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়।
জাপান-এর পূর্ব উপকূলে অবস্থিত হনশু দ্বীপে এর আগের দিন বুধবারও ৪ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্র ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে। তবে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জাপান ভৌগোলিকভাবে রিং অব ফায়ার বা ‘আগ্নেয় মেখলা’র ওপর অবস্থিত। এ অঞ্চলটি প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট-এর সংযোগস্থল হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে