Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৪৯২

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি ৩২৭ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৮৪, চট্টগ্রামে ২০২, বরিশালে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১, রাজশাহীতে ১২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ৭১ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৬ এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ