ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুভূত ভূমি কম্পের উৎপত্তিস্থল মায়ানমারের মাইলিক বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৩৯ কিলোমিটার দূরে।
ঢাকার বাইরে সিলেট এবং চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়াগেছে।
মতামত দিন