ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে