Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৫৩৮

যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে তিন দিনে প্রায় ৫৩৮ অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে এল সালভাদরের একজন এমএস-১৩ গ্যাং এর সদস্য। তিনি জ্যামাইকার একজন নাগরিক। অপ্রাপ্তবয়স্ক একজনকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হন। এ ছাড়াও হন্ডুরাসের একজন নাগরিক রয়েছেন, যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত।

এ ব্যাপারে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, ট্রাম্প প্রশাসন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিবাসীদের আটকে রাখা বা বিতাড়িত করতে বাধ্য করতে পারে না।

তিনি বলেন, ‌‘প্রেসিডেন্ট সংবিধানকে একতরফাভাবে পরিবর্তন করতে পারেন না। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসের সঙ্গে কাজ করতে রাজি। তবে আমরা দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করব, যার মধ্যে অভিবাসী সম্প্রদায়ও অন্তর্ভুক্ত।’

এ ব্যাপারে নিউ জার্সির নিউয়ার্ক শহরের মেয়র রাস বারাকা জানিয়েছেন, বৃহস্পতিবার তার শহরে আইসিই এজেন্টরা একটি অভিযান চালিয়েছে। পরে ইউএস ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা নিউয়ার্কের একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনথিভুক্ত বাসিন্দাদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আটক করেছে। কিন্তু কোনো ওয়ারেন্ট দেখায়নি। আমাদের শহর মানুষের ওপর এভাবে অবৈধ সন্ত্রাস চালানো সহ্য করবে না।

এদিকে বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই আইসিই এজেন্টদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।

এ বিষয়ে কুইন্সের একটি শহরের মেয়র অ্যাডামস বলেছেন, শিশুরা স্কুলে যাবে। যাদের স্বাস্থ্যসেবা প্রয়োজন, তারা হাসপাতালে যাবে। যারা অপরাধের শিকার, তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলবে। আমরা সবার জন্য দাঁড়াবো, চিহ্নিত ও অনথিভুক্ত উভয়ের জন্য। নিউ ইয়র্কে বর্তমানে প্রায় ৪ লাখ অনথিভুক্ত অভিবাসী রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি (সোমবার) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তবে শপথ নেওয়ার পর ১০০টি নির্বাহী আদেশে সই করেন তিনি, যার মধ্যে কয়েকটি ছিল অভিবাসনবিরোধী। এর পাশাপাশি এমন একটি আদেশে সই করেন, সেটা হলো– নথিপত্রহীন বাবা-মা যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেন সেই সন্তান দেশটির নাগরিক হতে পারবে না।

পরে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় বিতর্ক। এই প্রসঙ্গে আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট বা ফেডারেল এজেন্সি সংবিধান অনুসারে এ ধরনের শর্ত আরোপ করার অধিকার রাখে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ