Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন ৫২ জন

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২ জন, যারা সবাই বিএনপির পরিচয়ে ফরম নিয়েছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন।

তফসিল অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসনে ভোট হবে আগামী ১২ মে। ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তাদের মিত্র তিনটি দল পেয়েছে তিন আসন। বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামী (৬৮ আসন), এনসিপি (৬ আসন) ও জোটের অন্য দুই শরিক।

সংসদে প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি ও মিত্ররা পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি সংরক্ষিত নারী আসন।

রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খান জানান, প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক— যেকেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। জমার সময় ২০ হাজার টাকা জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিতে হবে।

প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে ও সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আইরীন মাহবুব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ