Views Bangladesh Logo

এবার ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তিব্বত

চীনের তিব্বত অঞ্চলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল ছিল নেপাল ও চীনের সীমান্তবর্তী ওই এলাকা থেকে কয়েকশ মাইল উত্তরে। যেখানে একদিন আগেই আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৬৯ জন মানুষের প্রাণহানি ঘটে এবং এক হাজারের বেশি মানুষ নিখোঁজ হন।

জার্মানির জিওসায়েন্সেস গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট)গভীর রাতে মাঝারি মাত্রার এই ভূমিকম্পটি উত্তর তিব্বতে আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এর আগে গত বুধবার (২৬ আগস্ট) তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বাঁধ-হ্রদ ভেঙে যাওয়ার আশঙ্কায় চীন তিব্বতে চতুর্থ স্তরের (লেভেল-ফোর) বন্যা সতর্কতা জারি করেছে।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষকে বাঁধ-হ্রদ ও বৃষ্টিপাতের ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে চীনের পানিসম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে জিরং কাউন্টিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: দ্য স্ট্রেট টাইমস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ