Views Bangladesh Logo

রাজধানীতে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ, যেখানে ১২২ জনকে আটক করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং ডিবি ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন এবং দুটি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ