অনুমতি ছাড়া হজ পালন করলে ৫০ হাজার রিয়াল জরিমানা
অনুমতি ছাড়া হজ পালন করলে গুনতে হবে ৫০ হাজার রিয়াল জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা এখন ১৫ লাখ টাকার সমপরিমাণ। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য সৌদি সরকার এমন আদেশ জারি করেছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের হজ মৌসুমকে সামনে রেখে এই নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।
নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ব্যক্তি নয় কোনো প্রতিষ্ঠানও যদি যথাযথ অনুমতি ছাড়া হজযাত্রী পরিবহন করে তাদের জন্যও ৫০ হাজার রিয়াল জরিমানা করার বিধান রাখা হয়েছে। এই নির্দেশনা লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত প্রবাসীদের ছয় মাসের জন্য জেল হবে, তাকে সৌদি আরব থেকে নির্বাসন দেওয়া হবে। একই সঙ্গে তাকে ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে