Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৫ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর হিসাব বিশ্লেষণে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কেবল হামের উপসর্গে মারা গেছেন ১ হাজার ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছেন ১০১ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ