Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৩২

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে তিনজন। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৪৯ জনের শরীরে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৮৩ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া ৮৩ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৪৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ