Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

এর আগে বুধবার এক দিনে রেকর্ড ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই দিন মারা যান অন্তত সাতজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ