Views Bangladesh Logo

জার্মানির স্টেড শহরে গোলাগুলিতে পাঁচজন নিহত

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে এক যুব কল্যাণ সুবিধাকেন্দ্রে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন এই ঘটনার মূল সন্দেহভাজন বলে পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আপাতত আর কোনো বিপদের আশঙ্কা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাস্থলে এখনো ব্যাপক পুলিশি উপস্থিতি ও জরুরি সেবাকর্মীদের কার্যক্রম চলছে বলে ফুটেজে দেখা গেছে।

তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ। স্টেড শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। ছোট্ট এই শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ