চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে