Views Bangladesh Logo

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ৫

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আগারগাঁও এলাকার আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. হাসান আলী, জিসান আহমেদ, মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম ও আশিক মোহাম্মদ। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন এলাকা থেকে ১৫–২০ জনের একটি দল মিছিল বের করে। পরে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পাঁচজনকে আটক করে।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

মিছিলটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ