মালিতে স্বর্ণের খনিতে ধস, নিহত ৪৮
মালিতে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলে কায়েস অঞ্চলের কেনিবা জেলার দাবিয়া কমিউনের একটি গ্রাম বিলালকোটোতে এ দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, খনিতে একদল নারী স্বর্ণ খোঁজার কাজ করার সময় তাদের ওপর কারিগরদের একটি ক্যাটারপিলার মেশিন পড়েছিল।
কর্মকর্তা এবং অন্যান্য প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন, ‘ এতে ৪৮ জন নারী ঘটনাস্থলেই মারা যান। আরও অন্তত ১০ জন গুরুতর আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নিহতদের বেশিরভাগই নারী ছিলেন।
এ ব্যাপারে সিনহুয়াকে কর্তকর্তারা বলেন, কোনো কোনো সূত্র প্রায় ৫০ জনের মৃত্যুর খবর দিচ্ছে। তবে আপাতত মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন, এমনকি প্রাথমিকভাবেও। কারণ বেশ কিছু ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত। এ কারণে যে কোনো মুহূর্তে নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি দেশটির কৌলিকোরো অঞ্চলের কাঙ্গাবা জেলার ডাঙ্গা এলাকায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে