৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ইরানের দক্ষিণাঞ্চলের গেরাশ এলাকায় ৪.৩ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
জানা গেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর।
এ কারণে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তবে ৪.৩ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায় না।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই এমন কম্পন অনুভূত হয়।
মতামত দিন