৪১তম বিসিএসের নন-ক্যাডারে ৩,১৬৪ জন সুপারিশপ্রাপ্ত
৪১তম বিসিএসের নন-ক্যাডারে তিন হাজার ১৬৪ জনকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুপারিশপ্রাপ্তরা নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে নিয়োগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে