ঢাকার সরকারি ৪ হাসপাতালের সামনে থেকে ৪১ দালাল গ্রেপ্তার
রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে অভিযান চালাল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি ৪টি হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত।
হাসপাতালগুলো হলো-শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও ঢাকা শিশু হাসপাতাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে এসব হাসপাতালে দালাল বিরোধী অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান শেষ হয় দুপুর ২টায়।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ সংবাদমাধ্যমকে বলেন, আমরা আজ আকস্মিকভাবে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করি। এরমধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এর সামনে থেকে ১৫, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে ৪ এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে