হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭
হাম ও হামের মতো উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৩ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মতামত দিন