Views Bangladesh Logo

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চারজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। খবর এএফপি।

আইডিএফ জানায়, নিহতদের মধ্যে একই ব্যাটালিয়নের তিনজন সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন—ক্যাপ্টেন নোয়াম মাদমোনি, স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস এবং স্টাফ সার্জেন্ট বেন কোহেন।

পৃথক আরেকটি বিবৃতিতে জানানো হয়, একই ঘটনায় আরও একজন সেনা নিহত হয়েছেন, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

সংঘর্ষে আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া রিজার্ভ ফোর্সের একজন সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে চলমান অভিযানের সময় হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সরাসরি লড়াইয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ