Views Bangladesh Logo

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে রওনা হওয়ার পর ‘এটিআর-৪২’ মডেলের বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির বিমান পরিবহন মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ওন্দো রাজ্যের উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল।

এ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই নিশ্চিত করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নাইজেরীয় বিমান বাহিনীকে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ