Views Bangladesh Logo

আজারবাইজানে ইসরায়েলি বিমান হামলায় ৩০ সামরিক কর্মী নিহত: গভর্নর

রানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য রয়েছেন।

ওই প্রদেশের গভর্নর বাহরাম সারমাস্তের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গভর্নর বাহরাম সারমাস্ত আরও জানান, ওই হামলায় ৫৫ জন আহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে শুরু হওয়া এই হামলায় ১৯টি ভিন্ন স্থানে আঘাত হানা হয়েছে। প্রাদেশিক রাজধানী তাবরিজ বিমানবন্দরে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় শহীদ ফাকৌরি সামরিক বিমানঘাঁটি এবং এর সংলগ্ন রেলওয়ে নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় ২০ জন শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত হতাহতের মোট সংখ্যা প্রকাশ করেনি ইরান।

ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, পশ্চিম আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে হামলায় একটি অ্যাম্বুলেন্সে দুজন নিহত হয়েছেন।

এ ব্যাপারে শনিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানান, ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ