এ বছর অতিদরিদ্র হবে বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষ
বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, এ বছর বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ অতিদরিদ্র হবে। এতে দেশে অতিদারিদ্র্যের হার বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ৩ শতাংশে।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে। এ ছাড়া সাধারণ মানুষের মজুরি কমায় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে।
বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির কারণে গরিব মানুষের জীবনে বেশি প্রভাব পড়ছে। এতে বৈষম্য আরও বাড়বে বলে মনে করছে সংস্থাটি।
প্রতিবেদন অনুসারে, অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩ শতাংশে উঠবে। একই সঙ্গে চলতি বছর জাতীয় দারিদ্র্যের হার সাড়ে ২০ শতাংশ থেকে বেড়ে হবে ২২ দশমিক ৯ শতাংশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে