Views Bangladesh Logo

ফিলিপাইনের স্কুলে সহপাঠীদের গুলিতে তিন শিক্ষার্থী নিহত, আহত ৭

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় দ্বীপ লেইতেতে একটি স্কুলে দুই শিক্ষার্থীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে দেশটির রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৫৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ ঘটনা ঘটে ।

তাকলোবান সিটি পুলিশ অফিস জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ প্রধান নোয়েলিতো গেতিগান সাংবাদিকদের জানান, গুলিবর্ ণের সময় অভিযুক্তরা ৩৮ ক্যালিবার ও ৯ মিলিমিটারের অস্ত্র ব্যবহার করে।
এ ঘটনার কিছুক্ষণ পরেই নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করা হয়। অন্য অভিযুক্ত পরে স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে।

পুলিশ জানায়, এ ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্ ত করা হয়। শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্দুক হামলার ঘটনার খবর পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তাঁর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিষয়টিতে প্রেসিডেন্ট গভীর বেদনা প্রকাশ করেছেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি স্কুলসহ সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

এই ঘটনাটিকে 'হাই অ্যালার্ট পরিস্থিতি' আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শিক্ষা বিভাগ। সংস্থাটি সহিংসতার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

এ ঘটনায় অযাচাই তথ্য প্রচার না করে তদন্তে সহযোগিতার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা বিরল। সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে কুয়েজন সিটির অ্যাতেনিও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সমাবর্তন অনুষ্ঠানে এক বন্দুকধারীর হামলায় সাবেক লামিতান সিটি মেয়র রোজ ফুরিগায়সহ তিনজন নিহত হয়েছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ