বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু
রাজধানীর মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তিতে এ ঘটনা ঘটে।এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।
মৃতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং
এই তিনজনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক।
জানা গেছে, এ ঘটনায় মিজানের ৬ মাস বয়সী শিশুকে উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে।সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের চারজন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মারা যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে