Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১০১২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯১২ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

একই সময়ে নতুন করে ৩৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪০৮ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৫৭ জন, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৬৮, বরিশালে ৫৭, খুলনায় ৩৮ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, হামের উপসর্গে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ