হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১০ শিশু।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৯৯৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) হাম উপসর্গ নিয়ে সারাদেশে নয় শিশুর মৃত্যু হয়। ওই দিন নতুন করে ১ হাজার ৩৪১ জন রোগী শনাক্ত হয়।
মতামত দিন