Views Bangladesh Logo

একদিনে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক ৯৬৪ জন এবং নিশ্চিতভাবে ৮০ জন হামে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। যার মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৯ হাজার ৫২৭ জনের হাম শনাক্ত করা হয়।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৮৭ জন এবং পরীক্ষা-নিরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৮৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ