Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৮০৫

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৭ জন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৬৫, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, রাজশাহীতে ৫৫, রংপুরে ৭, বরিশালে ৮০ এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজার ১৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ