Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৪ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ৪৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ২০২ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৯৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩০ হাজার ৮৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৮ হাজার ৬৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ