হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে।
একই সময়ে পরীক্ষাগারে ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫ জনে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৭৩ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মতামত দিন