Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন এবং হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় হাম উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

এ সময়ে নতুন করে ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের মধ্যে হাম উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে হাম উপসর্গে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ