উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাই-বোনসহ নিহত ৩
কক্সবাজারের উখিয়া উপজেলায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ এখনো কাজ করছে। পরে বিস্তারিত জানানো যাবে।
জানা গেছে, নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং বোন শাহিনা বেগম। এর মধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুতুপালংয়ের ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজকে সীমানা প্রাচীর দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে দা-ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় আহত তিন ভাই-বোনকে হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে