Views Bangladesh Logo

পুরিতে রথযাত্রায় ভিড়ের চাপে ৩ জনের মৃত্যু

ভারতের উড়িষ্যা রাজ্যের পুরিতে জগন্নাথ রথযাত্রার সময় ভিড়ের চাপে পিষ্ট হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন।

রোববার (২৯ জুন) ভোরে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই ঘটনা ঘটে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রথযাত্রার সময় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার তিনটি বিশাল কাঠের রথ এগিয়ে যাচ্ছিল। এ সময় রথের দড়ি ধরার জন্য অসংখ্য ভক্ত হুড়োহুড়ি শুরু করেন।  ফলে অনেকে পড়ে যান এবং ভিড়ের চাপে পদদলিত হন।

রথযাত্রা উপলক্ষে পুরিতে প্রতিবছরই লক্ষাধিক ভক্ত সমবেত হন। তবে এবারের দুর্ঘটনা শোকের ছায়া ফেলেছে উৎসবমুখর পরিবেশে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ